চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় এক কিশোরীকে (১৫) ধর্ষণের ঘটনায় গতকাল শুক্রবার চার ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই চারজনের তিনজন উপজেলার পাঁচাইখা এলাকার ও আরেকজন মাঝিপাড়া এলাকার বাসিন্দা। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে গত বৃহস্পতিবার রাতে ছয়জনকে আসামি করে মামলা করে ওই কিশোরী। রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জসিম উদ্দিন বলেন, ওই কিশোরী একটি এমব্রয়ডারি কারখানায় কাজ করে। একই কারখানার এক শ্রমিক বিয়ের প্রলোভন দেখিয়ে তাঁর সহযোগী সদস্যদের নিয়ে ১৫ অক্টোবর ওই কিশোরীকে ধর্ষণ করেন।