চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাজার ও যৌনপল্লি এলাকায় গত মঙ্গলবার দিবাগত রাতে চুরির ঘটনায় থানার পুলিশ বৃহস্পতিবার ৭৪ হাজার ৯০০ টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন কুষ্টিয়ার হরিপুর গ্রামের সুজন বিশ্বাস (২৫), পাবনার জয়নগর গ্রামের লিটন শেখ (২৮), উত্তর দৌলতদিয়া ব্যাপারীপাড়ার জাহাঙ্গীর ব্যাপারী (৩৪) ও উত্তর দৌলতদিয়া হোসেন মণ্ডলের পাড়ার ছরোয়ার মণ্ডল (৩০)। তাঁদের গতকাল জেলহাজতে পাঠানো হয়েছে। গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি