প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারে গাঁজা, মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে র্যা ব-৯ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি বিশেষ দল। গত শনিবার রাতে র্যা বের অতিরিক্ত পুলিশ সুপার কাজী মনিরুজ্জামানের নেতৃত্বে র্যা বের সদস্যরা মৌলভীবাজার শহরের ক্লাব রোড থেকে তাঁদের গ্রেপ্তার করেন। গতকাল রোববার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সদর উপজেলার সাজন বাসপর (৪২), সুরুজ বাসপর (৩০), রিপন বাসপর (২২) ও হবিগঞ্জের মাধবপুরের মো. আবদুল আলী (৪০)। তাঁদের কাছ থেকে দুই কেজি গাঁজা ও ২৩ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে। সদর মডেল থানার ওসি মো. আবদুছ ছালেক জানান, তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।