চারজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর জুরাইন ও উত্তরায় গত সোমবার পৃথক অভিযানে চালিয়ে ফেনসিডিল ও মদসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন গোপাল চন্দ্র রায়, আবদুল খালেক, সুজন ও শরিফ হোসেন ওরফে মনির। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ শাখার উপকমিশনার মুনতাসিরুল ইসলাম বলেন, ডিবির একটি দল জুরাইন এলাকা থেকে গোপাল, খালেক ও সুজনকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে দেশি-বিদেশি ১২০ ক্যান বিয়ার ও ৫৩ বোতল মদ উদ্ধার করা হয়। ওই রাতে উত্তরা থেকে ট্রাক ভর্তি দুই হাজার বোতল ফেনসিডিলসহ শরিফকে গ্রেপ্তার করা হয়।