প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপীবাগে ছয় খুনের মামলায় চারজনকে চার দিন করে রিমান্ডে নিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বুধবার ঢাকার মহানগর হাকিম ইউনুস খান তাঁদের রিমান্ডে নেওয়ার আদেশ দেন।
চার আসামি হলেন জিয়াউল ইসলাম, আল আমিন, আজমির ও গোলাম সারওয়ার। আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক রাকিব উদ্দিন জানান, ওই চারজন রমনা থানায় তিনটি পৃথক মামলার আসামি। এগুলো হলো সন্ত্রাসবিরোধী, অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলা। গত বছরের ২১ ডিসেম্বর কথিত পীর লুৎফর রহমান ফারুকসহ ছয়জনকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা।