চারজনকে পিটুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার মূলচর গ্রামে গতকাল বাড়ি থেকে তুলে নিয়ে মা-মেয়েসহ চারজনকে পিটিয়ে জখম করা হয়েছে। স্থানীয় সূত্র জানায়, মূলচর গ্রামের আমজাদ হাওলাদারের (৪০) সঙ্গে প্রতিবেশী শুক্কুর আলীদের বিরোধ চলছিল। গতকাল সকালে শুক্কুর আলীসহ কয়েকজন লোক আমজাদের বাড়িতে হামলা চালান। একপর্যায়ে তাঁরা আমজাদ, তাঁর স্ত্রী লাভলী বেগম, মেয়ে পান্না আক্তার (৯) ও ছেলে হৃদয়কে (১২) রাস্তায় নিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। শুক্কুর আলীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। টঙ্গিবাড়ী থানার ওসি আলমগীর হোসাইন বলেন, এ বিষয়ে কেউ অভিযোগ দেননি।