চারজনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে আটক ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একই পরিবারের চারজনকে হত্যা করার ঘটনায় জড়িত সন্দেহে ছয়জনকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার ভোররাতে গাজীপুর ও মুন্সিগঞ্জ থেকে তাঁদের আটক করা হয়। 
আটক হওয়া ছয়জনের মধ্যে দুজনের পরিচয় জানিয়েছে পুলিশ। তাঁরা হলেন সুমন ও জনি।
বাসার ভেতরে দুই শিশুসহ ৪ জন খুন

এ ব্যাপারে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার মাসুদুর রহমানের ভাষ্য, আজ ভোররাতে কেরানীগঞ্জের ওই হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে সুমন ও জনিসহ ছয়জনকে আটক করে ঢাকা জেলা পুলিশ। ভোররাত তিনটার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কাঁঠালবাড়ি গ্রামের বাড়ি থেকে জনিকে আটক করা হয়। এরপর গাজীপুরের মির্জাপুর বাজার এলাকার একটি ঘর থেকে ভোররাত সাড়ে চারটার দিকে সুমনকে আটক করা হয়।