চারজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর সাপাহারে মাদক সেবনের দায়ে চারজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সাপাহার থানা-পুলিশ জানায়, গতকাল সকালে গোপন তথ্যের ভিত্তিতে ইউএনও রুহুল আমিন মিঞার নেতৃত্বে পুলিশ অভিযান চালায়।
এ সময় গাঁজা সেবনরত অবস্থায় করলডাঙ্গা গ্রামের আতাউর গণী (২৮) ও আবদুস সালাম (২৩) নামের দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। পরে ইউএনও ওই দুই মাদকসেবীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এদিকে, রোববার রাতে চোলাই মদ পানের অভিযোগে সাপাহার সদরের তুড়িপাড়া থেকে দুজনকে আটক করে পুলিশ।