চারজনের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জয়পুরহাটের আক্কেলপুরে চার ব্যক্তিকে ছয় মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গত বুধবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মো. শাহ নেওয়াজ এ রায় দেন। তাঁদের মধ্যে তিন ব্যক্তি মাদক ব্যবসায়ী ও অন্যজন মাদকসেবী বলে পুলিশ জানিয়েছে। দণ্ডাদেশ পাওয়া ব্যক্তিরা হলেন মফিজুল ইসলাম (২২), হামিদুল ইসলাম (৪৬), রতন মণ্ডল (২৫) ও মুকুল হোসেন (৩৫)। তাঁদের মধ্যে মুকুল হোসেন মাদকসেবী। তাঁদের সবাই পৌর সদরের নিচা বাজার এলাকার বাসিন্দা। আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি|