চারজনের বিরুদ্ধে মানহানি মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ মন্জুর আলম ও সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুশপুত্তলিকা দাহ করার অভিযোগে চারজনের বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।
গতকাল রোববার সকালে নগরের বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপ-রেজিস্ট্রার খুরশিদুর রহমান চৌধুরী বাদী হয়ে চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরীর আদালতে মামলাটি দায়ের করেন। আদালত সন্ধ্যায় অভিযোগটি তদন্ত করে আগামী ২৩ ডিসেম্বরের মধ্যে প্রতিবেদন জমা দিতে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনারকে নির্দেশ দিয়েছেন।
বাদীর আইনজীবী রনি কুমার দে জানান, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডির চেয়ারম্যান ও আজীবন সদস্য হলেন মেয়র মন্জুর আলম ও সাবেক মেয়র মহিউদ্দিন চৌধুরী। তাঁরা দুজনের বিরুদ্ধে ১২ নভেম্বর চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে মানববন্ধন করে কুশপুত্তলিকা দাহ করার সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। এতে দুজনের মানহানি হয়। এই অভিযোগে জাহাঙ্গীর আলম, ইব্রাহিম, আবু বক্কর ও জহুর লাল চক্রবর্তীর বিরুদ্ধে মানহানির মামলা করা হয়েছে।
নগরের ওআর নিজাম রোড এলাকায় একটি জায়গায় প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ক্যাম্পাস নির্মাণ করলে জায়গাটির মালিকানার দাবি করে আসছেন অভিযুক্তরা।