প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনায় স্কুলছাত্র ইমনকে অপহরণ ও হত্যার দায়ে চারজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। নেত্রকোনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক এ কে এম আবুল কাশেম গতকাল মঙ্গলবার এ রায় দেন।
দণ্ডিত ব্যক্তিরা হলেন দুর্গাপুর উপজেলার চকলেঙ্গুরা গ্রামের সাইদুল ইসলাম ও আল আমিন, আবদুর রশিদ এবং দেবদুইল গ্রামের রফিকুল ইসলাম।
মামলার বিবরণে জানা যায়, ২০১৩ সালের ১৯ আগস্ট এই চারজন চকলেঙ্গুরা গ্রামের বাদল আহম্মদের ছেলে ও স্থানীয় নলুয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র ইমন আহম্মদকে (৬) অপহরণ করে। পরে তারা ইমনকে হত্যা কের।