প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকার নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত বাসভাড়া আদায় এবং টিকিট কাউন্টারে ভাড়ার তালিকা না টানানোর দায়ে চারটি পরিবহন কোম্পানির চারটি যাত্রীবাহী বাসকে ১২ হাজার ৭০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ সংযোগ সড়কের ফতুল্লার শিবু মার্কেট এলাকায় আদালত বসানো হয়। আদালত পরিচালনা করেন সদর উপজেলার ফতুল্লা অঞ্চলের সহকারী কমিশনার (ভূমি) ও জেলা প্রশাসনের নির্বাহী হাকিম নাহিদা বারিক।
আদালত বন্ধু পরিবহনকে ৮ হাজার ৭০০ টাকা, উৎসব পরিবহনকে ২ হাজার ৫০০ টাকা, বন্ধন পরিবহনকে ১ হাজার টাকা ও বিআরটিসিকে ৫০০ টাকা জরিমানা করেন।