চারটি বাংলা চলচ্চিত্রের সেন্সর সনদ সাময়িক বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চারটি বাংলা চলচ্চিত্রের সেন্সর সনদ সাময়িক বাতিলসেন্সর বোর্ডের কেটে নেওয়া দৃশ্য পুনঃসংযোজন ও অননুমোদিত পোস্টার প্রচারের জন্য চারটি বাংলা চলচ্চিত্রের সেন্সর সনদ সাময়িক বাতিল ঘোষণা করেছে সেন্সর বোর্ড। আজ বৃহস্পতিবার সরকারি এক তথ্য বিবরণীর মাধ্যমে এ তথ্য জানানো হয়।

সাময়িক বাতিল করা চলচ্চিত্রগুলো হলো মঈন বিশ্বাস প্রযোজিত ও পরিচালিত পাগল তোর জন্যরে’, মো. আবদুল হালিম প্রযোজিত ও মোস্তাফিজুর রহমান পরিচালিত কিছু আশা কিছু ভালবাসা, শাহ আলমগীর প্রযোজিত ও অপূর্ব রানা পরিচালিত খুনি বিল্লা এবং খোরশেদ আলম প্রযোজিত ও শাহীন সুমন পরিচালিত নগদ।

তথ্য বিবরণীতে বলা হয়, চলচ্চিত্র চারটির মধ্যে পাগল তোর জন্যরে ও কিছু আশা কিছু ভালবাসা চলচ্চিত্র দুটি সেন্সর বোর্ড কর্তৃক কর্তন করা দৃশ্য সংযোজন করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিবেচনার জন্য জমা দেওয়া হয়। জুরি বোর্ডের সদস্যরা পরীক্ষণকালে এ চলচ্চিত্র দুটিতে কর্তন করা দৃশ্য দেখতে পান। অপরদিকে খুনি বিল্লা ও নগদ চলচ্চিত্রে সেন্সর বোর্ড কর্তৃক কর্তন করা দৃশ্য ও সেন্সরবিহীন অশ্লীল দৃশ্য প্রেক্ষাগৃহে প্রদর্শন এবং অননুমোদিত পোস্টার ও ফটোসেট দ্বারা প্রচারকার্য চালানো হয়। এসব কারণে চলচ্চিত্রগুলোর সেন্সর সনদ সাময়িক বাতিল করা হয়েছে। চলচ্চিত্র চারটি কোথাও প্রদর্শন করা যাবে না বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়।