প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর ভাসানটেকে গতকাল সোমবার সকালে এক প্রবাসীকে তাঁর নিজের বাড়ির চারতলা থেকে ফেলে হত্যার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তির নাম আনোয়ার হোসেন দেওয়ান (৪৫)। নিহত আনোয়ারের স্বজনেরা জানান, ভাসানটেকের দেওয়ানপাড়ার দেওয়ান পরিবারের সদস্য ছিলেন আনোয়ার। ১০ বছর ইতালিতে থাকার পর নয় মাস আগে দেশে ফেরেন তিনি। আগে থেকেই দেওয়ানপাড়ায় একটি বাড়ি বানানো শুরু করেন। নির্মাণাধীন সেই বাড়ির চারতলা থেকে তাঁরই চাচারা তাঁকে ফেলে দিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। চাচাদের সঙ্গে দীর্ঘদিন ধরে জমিজমা-সংক্রান্ত বিরোধ চলে আসছিল আনোয়ারের। ভাসানটেক থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, এই ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা হয়নি। কাউকে আটক বা গ্রেপ্তার করা যায়নি।