চারা কেটে সাবাড় আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নে সামাজিক বনায়নের পাঁচ শতাধিক গাছের চারা কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা ঘটে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় স্থানীয় লোকজন নুরুল কবির নামের এক ব্যক্তিকে আটক করে বনকর্মীদের কাছে হস্তান্তর করেছেন। কাকারা বন বিট কর্মকর্তা মেহেদী হাসান বলেন, বনায়নের কাটা গাছের চারাসহ নুরুল কবিরকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।