চাল আত্মসাৎকারী আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নওগাঁ থেকে ৪০০ বস্তা চাল আত্মসাৎ করার অভিযোগে গত বুধবার রাতে পটুয়াখালী থেকে তিনজনকে আটক করেছে পুলিশ। আটককৃতেরা হলেন পটুয়াখালীর লিটন পিয়াদা ও মানিক হাওলাদার এবং ঝালকাঠির ইউনুস সিকদার। এ সময় ২৯২ বস্তা চাল উদ্ধার করা হয়। নওগাঁ মডেল থানার ওসি জাকিরুল ইসলাম জানান, আটককৃেতরা ১২ আগস্ট ভোলার এক চাল ব্যবসায়ীর পরিচয় দিয়ে নওগাঁর সোনালী অটোমেটিক রাইসমিল থেকে সাত লাখ ৮৬ হাজার টাকার ৪০০ বস্তা চাল নিয়ে পটুয়াখালীর গলাচিপার মির্জাগঞ্জ ইউনিয়ন পরিষদের সচিব ইয়াচিন মিয়ার কাটপট্টি নতুন বাজারের একটি গুদামে জমা রাখেন। টাকা না পেয়ে রাইসমিলের মালিক মাহাবুবুল হক নওগাঁ সদর থানায় অভিযোগ করেন। পরে অনুসন্ধান চালিয়ে পুলিশ গুদাম থেকে বুধবার রাতে তাঁদের আটক করে।