প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে যাওয়া ৩০০ বস্তা চালবোঝাই একটি ট্রাক নিখোঁজ হয়। এ ঘটনার ১০ দিন পর গত বৃহস্পতিবার নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা থেকে ৫৫ বস্তা চালসহ রিয়াজ উদ্দীন নামের এক দোকানিকে পুলিশ গ্রেপ্তার করেছে। এ ঘটনায় চাল বিক্রেতা রাহুল খান বাদী হয়ে গতকাল শুক্রবার আদমদীঘি থানায় মামলা করেছেন। আদমদীঘি থানার উপপরিদর্শক দুলাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বস্তা চাল উদ্ধার করা হয়। বাকি চাল ও ট্রাক উদ্ধারের চেষ্টা চলছে।