চাল কম দেওয়ায় বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিজিডির চাল কম দেওয়ার অভিযোগে ভোলার মনপুরা উপজেলার মনপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) অন্তত ৪৬৪ জন হতদরিদ্র নারী গতকাল বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভ করেছেন।
তবে অভিযোগ অস্বীকার করে ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন হাওলাদার বলেন, ট্রলারে করে তজুমদ্দিন উপজেলা খাদ্য গুদাম থেকে চাল মনপুরা আনাতে হয়।
সরকার এই পরিবহন খরচ দেয় না। এ জন্য উপজেলা পরিষদের নির্দেশে ভিজিডি কার্ডপ্রতি ২০০ টাকা তোলা হয়েছে। তবে তাঁরা চাল বিক্রি করেননি। গুদাম থেকেই চাল কম দেওয়া হয়েছে।
জেলা খাদ্য নিয়ন্ত্রক অনন্ত কুমার বলেন, চাল কম দেওয়ার কোনো সুযোগ নেই। প্রতি বস্তায় ৩০ কেজি চাল থাকে। কম হলে মেপে বুঝে ইউএনও এরশাদ হোসেন বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করছেন।