চাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার ৫ নম্বর গাঙ্গাইল ইউনিয়ন পরিষদের সামনে থেকে গত রোববার ২৫ বস্তা চাল জব্দ করেছেন ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শাহানুর আলম। ইউপি কার্যালয়ের আশপাশের কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা যায়, ওই দিন সকাল থেকে সারা দিন ইউপি চত্বরে ভিজিডি কার্ডধারীদের মধ্যে সরকারি বরাদ্দের চাল বিতরণ করা হয়। এরপর রাতে ইউপি চত্বর থেকে কয়েকজন লোক একসঙ্গে ২৫ বস্তা চাল অন্যত্র নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন চাল জব্দ করেন। তবে এর আগেই ওই ব্যক্তিরা পালিয়ে যায়। ইউএনও বলেন, লোকজনের কাছ থেকে খবর পেয়ে তিনি পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। মালিক না পাওয়ায় জব্দ করা চাল সদরে নিয়ে আসা হয়।