চাল জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দরে শুল্ক ফাঁকি দিয়ে আনা ১০ মেট্রিক টন চাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবির অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মিন্নাত আলী বলেন, শনিবার রাতে সোনামসজিদ স্থলবন্দর ছেড়ে আসা দুটি ট্রাকে তল্লাশি চালান বিজিবির সদস্যরা। এ সময় শুল্ক ফাঁকি দিয়ে আনা ১০ মেট্রিক টন চাল আটক করা হয়। এসব চালের আনুমানিক মূল্য তিন লাখ টাকা। চালগুলো শিবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে।