চাল লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দরে একটি পাইকারি চালের দোকান থেকে ৪০০ বস্তা চাল লুট করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার উপজেলার মদনগঞ্জ পুলিশ ফাঁড়িসংলগ্ন জননী এন্টারপ্রাইজে এ ঘটনা ঘটে। বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে লুণ্ঠিত চাল উদ্ধারের আশ্বাস দেন। বণিক সমিতির সভাপতি আবু তালেব বলেন, ‘যেহেতু ওসি লুণ্ঠিত চাল উদ্ধারে ২৪ ঘণ্টা সময় নিয়েছেন, আমরা যা করব, তা ২৪ ঘণ্টা পার হলেই করব।’