চাল লুটের অভিযোগে চার ডাকাত গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর গ্রাম থেকে লুট হওয়া চালসহ আন্তজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ। গত সোমবার রাতে গাজীপুর জেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ডাকাতেরা হচ্ছে গাজীপুরের সাতাইশ গাজীপুরা এলাকার হাফিজুর রহমান, রফিকুল ইসলাম, আলী এবং জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ছামিউল। ডিবির ময়মনসিংহ জেলা কার্যালয় সূত্র জানায়, ১৯ জুন রাতে ময়মনসিংহ সদর উপজেলার আলালপুর গ্রামের একটি চালকলের ৬৫ বস্তা চাল লুট করে একদল ডাকাত।