চালক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর আত্রাইয়ের ব্যবসায়ী আবু বাক্কার হত্যা কাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে ফারুক হোসেন (২৪) নামের এক মাইক্রোবাসের চালককে আটক করা হয়েছে। তিনি রাজশাহীর বাগমারার চানপাড়া গ্রামের নাদের আলীর ছেলে। গতকাল দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি হত্যাকাণ্ডের আগে একাধিকবার ব্যবসায়ী আবু বাক্কারের সঙ্গে কথা বলেছেন। গত ১ সেপ্টেম্বর আবু বাক্কারের লাশ উদ্ধার করা হয়।