চালক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ডহরগাঁও এলাকায় ট্রাকের চাপায় ওমর আলী (৩২) নামের একজন ইজিবাইকের চালক প্রাণ হারিয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে আটটার দিকে রাস্তা পার হওয়ার সময় বালুবোঝাই একটি ট্রাক ওমর আলীকে চাপা দেয়। উত্তেজিত জনতা ট্রাকটি ভাঙচুর করে সড়কে বিদ্যুতের খুঁটি ফেলে অবরোধ করে রাখে। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় লোকজন। ট্রাকটি আটক করা হলেও চালক পালিয়ে যেতে সক্ষম হন। রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নারায়ণগঞ্জ প্রতিনিধি