চালককে আঘাত করে ট্রাক ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানী ঢাকার শ্যামলী ও আদাবরের মাঝামাঝি এলাকায় গতকাল সোমবার দিবাগত রাত দুইটার দিকে চালককে আঘাত করে চিনিভর্তি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

আহত ট্রাকচালকের নাম দ্বীন ইসলাম (৩৫)। রাত সাড়ে তিনটার দিকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের ক্যাম্প ইনচার্জ পরিদর্শক সিদ্দিকুর রহমানের ভাষ্য, ওই ব্যক্তিকে ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত করা হয়েছে। কয়েকজন পথচারী তাঁকে রাতে হাসপাতালে নিয়ে আসে।