চালককে আটকে রাখার অভিযোগ, ট্রাকমালিক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাতক্ষীরায় পাওনা টাকা আদায়ের জন্য এক ট্রাকচালককে তিন দিন আটকে রাখার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার শহরের কামালনগর এলাকায় ট্রাকমালিক আবুল কালামের বাড়ি থেকে তাঁকে উদ্ধার করা হয়েছে। এ সময় কালামকে গ্রেপ্তার করে পুলিশ।
আবুল কালাম সাতক্ষীরা ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি। ওই ট্রাকচালকের নাম আক্তারুল মোড়ল। তিনি শহরের ঘোষপাড়া এলাকার বাসিন্দা।
ট্রাকচালক আক্তারুল অভিযোগ করেন, তিনি আবুল কালামের ট্রাক চালান। গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে কালাম মুঠোফোনে তাঁর বাড়িতে আসতে বলেন। সেখানে যাওয়ার পর তিনি ২৬ হাজার টাকা পাবেন বলে দাবি করে তাঁকে আটকে রাখেন। গতকাল পুলিশ তাঁকে উদ্ধার করেছে।
আবুল কালাম বলেন, আক্তারুল ২৬ হাজার টাকা না দিয়ে পালিয়ে ছিলেন। তাঁকে বাড়িতে ডেকেছিলাম।