প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর শাহ আলী থানাধীন দিয়াবাড়ি এলাকায় চালককে কুপিয়ে পিকআপ ভ্যান ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকের এ ঘটনায় আহত চালক মনির হোসেন (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর হাতে ও পেটে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। হাসপাতাল সূত্র বলেছে, সানরাইজ নামের একটি প্রতিষ্ঠানের হয়ে পিকআপ ভ্যানটি চালান মনির। প্রতিষ্ঠানটির কর্মকর্তা মো. হারুন প্রথম আলোকে বলেন, সোমবার রাতে উত্তরা থেকে পিকআপ ভ্যান নিয়ে দিয়াবাড়ি এলাকায় বালু আনতে গিয়েছিলেন মনির। শাহ আলী থানার ওসি আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করে বলেন, ভ্যানটি আশুলিয়ার দিকে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ এ ব্যাপারে খোঁজখবর নিচ্ছে।