চালককে গলা কেটে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের ভাঙ্গায় পিকআপের চালক কেরামত হাওলাদারকে (৩২) কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। উপজেলার চান্দ্রা ইউনিয়নের সলিলদিয়া গ্রামের একটি পুকুরপাড় থেকে গতকাল সোমবার দুপুরে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ।
কেরামত চান্দ্রা ইউনিয়নের সিংগারডাক গ্রামের বাসিন্দা ছিলেন। পরিবারের লোকজন জানান, রোববার রাত নয়টার দিকে কেরামত বাড়ি থেকে বের হয়ে ফিরে আসেননি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল ইসলাম বলেন, এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।