প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীর সেনবাগে রোগীকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়ার কথা বলে মো. জিন্টু (৪০) নামের এক অটোরিকশাচালককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। অটোরিকশাটিও ভাঙচুর করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার অর্জুনতলা ইউনিয়নের গোরকাটা গ্রামে এ ঘটনা ঘটে। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল জানান, হামলার শিকার অটোরিকশার চালককে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া অটোরিকশাটি থানার হেফাজতে রাখা হয়েছে।