চালককে মারধর করে অটোরিকশা ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাবনার ঈশ্বরদীতে আবদুল হামিদ (৫৫) নামে এক চালককে মারধর করে তাঁর সিএনজিচালিত অটোরিকশা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।
আবদুল হামিদের বাড়ি ঈশ্বরদী শহরের দড়িনারিচা পশ্চিম টেংরীতে। আহত অবস্থায় তাঁকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাটোরের লালপুর উপজেলার গোপালপুর-বনপাড়া সড়কে মধুবাড়ির তোফাগাটা এলাকায় গত বুধবার রাতে এ ঘটনা ঘটে।
আবদুল হামিদ জানান, বুধবার রাতে লালপুর বাজারে তাঁর অটোরিকশায় পাঁচ ব্যক্তি ওঠেন। অটোরিকশাটি গোপালপুর-বনপাড়া সড়কের তোফাগাটা পুলিশ বক্সের ৫০ গজ দূরে পৌঁছামাত্র যাত্রীবেশী দুর্বৃত্তরা তাঁকে পিটিয়ে রাস্তায় ফেলে দেয়।
লালপুর থানার ওসি আবদুল হাই তালুকদার জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে।