চালককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীতে আলী হোসেন নামের এক অটোরিকশাচালকের হাত-পায়ের রগকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল সকাল আটটার দিকে সদর উপজেলার উত্তর বাঘহাটা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এ সময় লাশের গলায় গামছা প্যাঁচানো ছিল। নরসিংদী সদর মডেল থানার ওসি মঞ্জুর মোর্শেদ বলেন, লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। রাতের যেকোনো সময় তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে কী কারণে হত্যা করা হয়েছে, তা এখনো জানা যায়নি। এ ঘটনায় এখনো মামলা হয়নি।