চালককে হত্যা করে অটোরিকশা ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী নগরের নওদাপাড়া এলাকায় গতকাল রোববার এক অটোরিকশাচালকের লাশ উদ্ধার করেছে থানা-পুলিশ। নিহত অটোরিকশাচালকের নাম নাহিদ আলী (২৩)। তাঁর বাড়ি নগরের কয়েরদাড়া এলাকায়।
পুলিশ বলছে, ছিনতাইকারীরা অটোরিকশাটি ছিনতাই করে এবং এর চালককে হত্যা করে ফেলে যায়।
শাহ মখদুম থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ জানান, গতকাল সকালে নালার মধ্যে লাশ দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। প্রথমে পরিচয় জানা না গেলেও পরে তাঁর স্বজনেরা এসে লাশ শনাক্ত করেন।
হারুন অর রশীদ আরও জানান, গত শনিবার রাতে নাহিদ অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। পরে আর বাড়ি ফিরে আসেননি।
এ ব্যাপারে থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।