চালককে হত্যা করে আলমসাধু ছিনতাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর সদর উপজেলার পাটকেলপোতায় গতকাল শুক্রবার সন্ধ্যায় নাছির উদ্দীন (৪৫) নামের এক চালককে হত্যা করে তাঁর আলমসাধু (শ্যালো ইঞ্জিনচালিত যান) নিয়ে গেছে ছিনতাইকারীরা। নাছির উদ্দীন সদর উপজেলার চাঁদপুর গ্রামের বাসিন্দা।
নাছিরের ছোট ভাই ইসরাইল হোসেন বলেন, গতকাল সন্ধ্যা সাতটার দিকে নাছির আলমসাধু চালিয়ে স্থানীয় বারাদী বাজার থেকে চাঁদপুরের বাড়ি ফিরছিলেন। বাড়ি থেকে এক কিলোমিটার দূরে পাটকেলপোতা যাত্রীছাউনির সামনে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তাঁর গাড়ির গতি রোধ করে। এরপর তারা উপর্যুপরি ছুরিকাঘাত করে তাঁকে রাস্তায় ফেলে রেখে আলমসাধু নিয়ে পালিয়ে যায়। পথচারীরা মুমূর্ষু অবস্থায় তাঁকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। রাত আটটার দিকে ওই হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাজীবুল ইসলাম তাঁকে মৃত ঘোষণা করেন।