চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় ভাড়ায় চালিত মোটরসাইকেলের চালক আলমগীর হোসেনকে (২৫) গলা কেটে হত্যা করা হয়েছে। তিনি উপজেলার নদীয়ারচাঁদ গ্রামের দাউদ শেখের ছেলে।
এলাকার লোকজন জানান, গত বুধবার বিকেলে আলমগীর নিজের মোটরসাইকেল নিয়ে ভাড়ায় চালানোর জন্য বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর বাড়িতে ফেরেননি। গতকাল বৃহস্পতিবার সকালে স্থানীয় লোকজন ময়েনদিয়া-জয়পাশা সড়কের পাশের খাদে এক যুবকের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে পুলিশ। পরে আলমগীরের পরিবারের লোকজন ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করেন।