চালককে হত্যা করে মোটরসাইকেল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ীতে চালককে হত্যা করে একটি ভাড়ায়চালিত মোটরসাইকেল নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। গত শনিবার রাতে উপজেলার কান্দারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
ওই মোটরসাইকেলের চালকের নাম শাহাজল মিয়া (২৬)। তিনি মাদারগঞ্জ উপজেলার দীঘলকান্দি গ্রামের গোলাপ হোসেনের ছেলে। গতকাল রোববার দুপুরে পুলিশ কান্দারপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করেছে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার রাত আটটার দিকে মাদারগঞ্জের কয়ড়াবাজার থেকে মোটরসাইকেলে দুজন যাত্রী নিয়ে কান্দারপাড়ায় আসেন শাহাজল মিয়া। পরে যাত্রীবেশী ওই দু্ই দুর্বৃত্ত চালক শাহাজলকে গলা কেটে হত্যা করে তাঁর মোটরসাইকেলটি নিয়ে যায়। এ ঘটনায় তাঁর বাবা গোলাপ হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা পাঁচ-ছয়জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন।