চালকলে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার শহরের খাড়িরপুল এলাকার একটি অটোমেটিক চালকলে গত বুধবার দিবাগত রাতে ডাকাতি সংঘটিত হয়েছে। কালাইকুড়ি অটো রাইস মিল নামের ওই চালকলের গুদাম থেকে লুট করা হয়েছে সাত শতাধিক বস্তা জিরাশাইল চাল। যার বাজারমূল্য ১৬ লাখ টাকার বেশি বলে দাবি করেছেন চালকল মালিক আবদুল মতিন তালুকদার। আদমদীঘি থানার ওসি শওকত কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।