প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুরে মিঠাপুকুরের শঠিবাড়িতে গতকাল রোববার রাতে বাসভাড়া নিয়ে বচসার একপর্যায়ে চালকের সহকারী আশরাফকে (৩২) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ মনোয়ার নামের এক বাসযাত্রীকে আটক করেছে।
পুলিশ জানায়, বিআরটিসির একটি বাস পঞ্চগড় থেকে গাইবান্ধা যাচ্ছিল। মিঠাপুকুরে আশরাফ বাসের ছাদে যাত্রীদের ভাড়া নেওয়ার জন্য ওঠে। এ সময় মনোয়ার নামের এক যাত্রীর সঙ্গে ভাড়া নিয়ে তাঁর কথা-কাটাকাটি হয়। এ সময় মনোয়ার বাসের ছাদে থাকা একটি লাঠি দিয়ে আশরাফের মাথায় আঘাত করলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মিঠাপুকুর থানার ওসি হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় এখনো কোনো মামলা দায়ের হয়নি।