চা-বাগানে কাজ বন্ধ রেখে বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলই চা-বাগানে এক নারী শ্রমিককে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদে গতকাল শুক্রবার শ্রমিকেরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন।
চা-শ্রমিকেরা জানান, গত বৃহস্পতিবার বিকেলে কাজ শেষে বাড়ি ফিরছিলেন এক নারী চা-শ্রমিক (২৫)। বিকেল সাড়ে চারটার দিকে চা-বাগানের ৯ নম্বর সেকশনের রাস্তায় বাগান এলাকার বাসিন্দা অর্জুন পাশী (২৮) তাঁকে রাস্তা থেকে চা-বাগানের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই নারী শ্রমিক চিৎকার করলে অন্য চা-শ্রমিকেরা এগিয়ে এলে অর্জুন পালিয়ে যান। গতকাল সকাল আটটায় ওই বাগানের চা-শ্রমিকেরা অর্জুনকে আটকের দাবিতে কাজে যোগদান না করে বাগানের প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে ধর্মঘট শুরু করেন। অভিযুক্ত যুবককে আটক করলে বেলা ১১টার দিকে শ্রমিকেরা কাজে যোগ দেন।