চা-বাগানে তরুণকে কুপিয়ে হত্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমসেরনগর চা-বাগানে এক ঠেলাগাড়ির চালক এক তরুণকে কুপিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গত বুধবার রাতে বাগানের ভজন টিলা শ্রমিক বস্তিতে এ ঘটনা ঘটে।
শমসেরনগর ইউপির চেয়ারম্যান জুয়েল আহমদ ও পুলিশ ফাঁড়ির এসআই মতিউর রহমান বলেন, বুধবার রাত ১০টায় চা-বাগানের ঠেলাগাড়ির চালক উত্তম ভর (৩৫) দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করেন স্মরণ কুমার কৈরীকে (২০)। স্মরণ মৃত চা-শ্রমিক শ্রীরাম কৈরীর ছেলে। ঘটনার পর চা-বাগানের শ্রমিকেরা উত্তমকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এ সময় স্মরণকে ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় উত্তম ভরকে প্রধান আসামি করে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন নিহত তরুণের চাচা মহাবীর কৈরী।