চিংড়ি প্রকল্প দখলকে কেন্দ্র করে দুই পক্ষের গোলাগুলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় চিংড়িঘের দখল করা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। গতকাল রোববার ভোরে উপজেলার বদরখালী ইউনিয়নের গুদামপাড়া এলাকার দুই নম্বর স্লুইসগেট এলাকায় এ ঘটনা ঘটে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। ১৪০ একর আয়তনের চিংড়িঘের প্রকল্পের মালিক ১৪ জন।
স্থানীয় বাসিন্দারা জানান, চিংড়িঘেরটি মহেশখালী এলাকার কয়েকজন ব্যক্তি দখলে নিলে তাঁদের উচ্ছেদ করে ফের দখলে নেন মালিকপক্ষ। এ নিয়ে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। চিংড়ি প্রকল্পের একজন মালিক সেলিম উল্লাহ বলেন, তাঁদের দখলে থাকা চিংড়ি প্রকল্পটি দখল করতে মহেশখালীর সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। এ সময় তারা ১০০টি গুলি করেছে।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়। তবে দুই পক্ষের লোকজন পালিয়ে যাওয়ায় কাউকে গ্রেপ্তার করা যায়নি।