চিংড়ি বিনষ্ট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অপদ্রব্য মেশানোয় সাতক্ষীরায় ২৫ কেজি বাগদা চিংড়ি বিনষ্ট করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শহরের বড়বাজারে বিক্রি করতে ওই সব চিংড়ি আনা হয়েছিল। সাতক্ষীরার বড়বাজার মৎস্য ব্যবসায়ী সমিতির সভাপতি আ স ম আবদুর রব বলেন, এক ব্যক্তি বাজারে চিংড়ি বিক্রি করতে নিয়ে আসে। ওই চিংড়িতে আটা গুলিয়ে পুশ করার অভিযোগ ওঠে। একপর্যায়ে চিংড়িগুলো রেখে পালিয়ে যায় বিক্রেতা। পরে পরীক্ষা করে অভিযোগের সত্যতা মেলে এবং চিংড়িগুলো পুড়িয়ে বিনষ্ট করা হয়। নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা|