চিংড়ি রেণুসহ চারজন আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর ফেরিঘাট এলাকা থেকে ২০ লাখ গলদা চিংড়ির রেণুসহ চারজনকে আটক করেছে কোস্টগার্ড। গতকাল বুধবার সকালে চাঁদপুর-শরীয়তপুর রুট থেকে তাঁদের আটক করা হয়। এ সময় একটি ট্রাকও জব্দ করা হয়। জব্দ করা রেণু চাঁদপুর শহরের ডাকাতিয়া নদীতে অবমুক্ত করা হয়। কোস্টগার্ড চাঁদপুর স্টেশন কমান্ডার লে. এম হাবিবুর রহসান জানান, কক্সবাজার থেকে গলদা চিংড়ির রেণু ভর্তি দুটি ট্রাক সাতক্ষীরায় যাচ্ছিল। ট্রাকগুলো ফেরিঘাট এলাকা অতিক্রম করার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড অভিযান চালায়।