চিংড়ির রেণু ও ট্রলার জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার তেঁতুলিয়া নদী দিয়ে চোরাই পথে খুলনা পাঠানোর সময় কোস্টগার্ড গতকাল রোববার ভোরে ৬৫ ড্রাম গলদা চিংড়ির রেণু ও দুটি ট্রলার জব্দ করেছে। যার আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬২ লাখ টাকা। চোরাকারবারিরা কোস্টগার্ড দেখে নদীতে লাফিয়ে পালিয়ে যায়। দক্ষিণাঞ্চলীয় কোস্টগার্ডের অভিযান কর্মকর্তা লে. খালেদ জানান, লে. রউফের নেতৃত্বে কোস্টগার্ড সদস্যরা তেঁতুলিয়া নদীতে অভিযান চালান। ভোরে ভোলার বোরহানউদ্দিনের গঙ্গাপুর থেকে ধাওয়া করে মেহেন্দিগঞ্জ লাহারহাট এলাকায় এসে ট্রলার দুটি তাঁরা জব্দ করতে সক্ষম হন। রেণুগুলো বোরহানউদ্দিন থেকে খুলনা যাচ্ছিল। এগুলো ভোলা খেয়াঘাট নদীতে অবমুক্ত করা হয়েছে।