চিংড়ি পোনা জব্দ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে কর্ণফুলী নদীর বিভিন্ন স্থানে গতকাল শনিবার অভিযান চালিয়ে শতাধিক ঠেলাজাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। এ সময় লক্ষাধিক চিংড়ি পোনাও জব্দ করা হয়। নিষেধাজ্ঞা সত্ত্বেও চিংড়ি পোনা আহরণ করার কারণে জাল জব্দ করা হয়। পরে জালগুলো পুড়িয়ে ফেলা হয়। আর চিংড়ি পোনাগুলো কর্ণফুলী নদীতে ছেড়ে দেওয়া হয়। অভিযানে অংশ নেওয়া মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী জানান, নৌকাটি মৎস্য দপ্তরের হেফাজতে রাখা হয়েছে। তিনি জানান, চিংড়ি পোনা ধরা ও বিপণন নিষেধ। অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন। এ সময় জেলা মৎস্য কর্মকর্তা প্রভাতী দেব উপস্থিত ছিলেন।