চিংড়িতে ঢোকানো ছিল জেলি, জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওজন বাড়াতে চিংড়ির ভেতর ঢোকানো ছিল জেলি। এমন ২০ কেজি চিংড়ি জব্দ করে এক মাছ ব্যবসায়ীকে তিন হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে চট্টগ্রামের রাউজান উপজেলা সদরের ফকিরহাট বাজারে এ অভিযান চালান উপজেলা সহকারী সহকারী কমিশনার (ভূমি) জুনায়েদ কবির সোহাগ। এ সময় তাঁর সঙ্গে ছিলেন রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুল ইসলাম ও থানা-পুলিশের একটি দল।

রাউজান উপজেলা মৎস্য কর্মকর্তা আমিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, এখন চলছে ইলিশ ও মৎস্য রক্ষা অভিযান। এই ধারাবাহিকতায় বাজার পরিদর্শনে গেলে আজ ফকিরহাট বাজারে একটি মাছের দোকানে জেলি ঢোকানো চিংড়ি বিক্রি করছিলেন নিজাম উদ্দিন নামের এক মাছ ব্যবসায়ী। তাঁকে তিন হাজার টাকা জরিমানা করে তাঁর দোকান থেকে ২০ কেজি জেলি চিংড়ি জব্দ করা হয়।