চিংড়ির ওজন বাড়াতে জেলি, কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওজন বাড়ানোর জন্য জেলি মিশিয়ে চিংড়ি বিক্রির দায়ে রঞ্জিত চন্দ্র বর্মন (৩৬) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরা পশ্চিম থানা এলাকায় এ অভিযান চলে।
র‍্যাব-১ এর বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিকেলে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফিরোজ আহমেদের নেতৃত্বে তাদের একটি দল উত্তরা পশ্চিম থানার আবদুল্লাহপুরে ‘আবদুল্লাহ মৎস্য আড়ৎ’ নামের একটি মাছের আড়তে অভিযান চালায়। সেখান থেকে জেলি মিশ্রিত ৪২ কেজি গলদা চিংড়ি জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আড়তের মালিক রঞ্জিত স্বীকার করেন, ওজন বাড়ানোর জন্য তিনি জেলি মিশিয়েছেন। দোষ স্বীকারের পর ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাঁকে কারাদণ্ড দেওয়া হয়।