চিকিৎসক অনুপস্থিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ধীমান কুমার সাহা গতকাল সোমবার সকাল আটটায় নারায়ণগঞ্জের ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতাল আকস্মিক পরিদর্শন করেন। সকাল ৮টা ১০ মিনিট পর্যন্ত হাসপাতালে কর্মরত অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত ছিলেন। ৮টা ১০ মিনিটের পরে আসা চিকিৎসকদের তিনি হাজিরা খাতায় উপস্থিতির স্বাক্ষর করতে দেননি। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ পরিদর্শন করেন। রোগী ও কর্তব্যরত চিকিৎসক, সেবিকা ও কর্মচারীদের সঙ্গে কথা বলেন। হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক নিতীশ কান্তি দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।