চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদীর পলাশ উপজেলায় চিকিৎসকের অবহেলায় আমজাদ হোসেন (৫২) নামের একজন মারা গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে উপজেলার ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্র হাসপাতালে এ ঘটনা ঘটে।
আমজাদ হোসেন বিদ্যুৎকেন্দ্রের ওয়ার্কশপ বিভাগের কর্মচারী। তাঁর বাড়ি গাজীপুরের কাপাসিয়া উপজেলায়।
নিহতের সহকর্মী সিরাজুল ইসলাম জানান, আমজাদ ঘোড়াশাল তাপবিদ্যুৎকেন্দ্র আবাসিক এলাকায় পরিবার নিয়ে থাকেন। গতকাল রাত ১০টার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন ও সহকর্মীরা তাঁকে বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব হাসপাতালে নিয়ে আসেন। তখন আমজাদ হোসেনের শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এই অবস্থায় কর্তব্যরত চিকিৎসক শহিদুল ইসলামকে কৃত্রিম অক্সিজেন দেওয়ার অনুরোধ করলে তিনি গড়িমসি করেন। এর কিছুক্ষণের মধ্যেই আমজাদের মৃত্যু হয়। খবর পেয়ে অন্য সহকর্মীরা ছুটে এসে হাসপাতালের সামনে বিক্ষোভ মিছিল বের করেন। পরে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।