চিকিৎসার অভাবে রোগীর মৃত্যুর অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার অভাবে রবিউল হাসান (৪৩) নামের এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় গতকাল সোমবার বিকেলে হাসপাতালের সামনে মানববন্ধন করে এলাকাবাসী। স্বাস্থ্য কমপ্লেক্সের ১০ চিকিৎসকের মধ্যে আটজনই ঈদের ছুটিতে থাকায় রবিউল যথাযথ চিকিৎসা পাননি বলে অভিযোগ পাওয়া গেছে। রবিউল কালীগঞ্জের কাশিরাম গ্রামের বাসিন্দা ছিলেন।
গতকাল বিকেলে কাশিরাম গ্রাম থেকে শোক র্যা লি বের হয়ে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থামে। সেখানে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য দেন মশিউর রহমান, রেফাজ উদ্দিন, হায়দার আলী প্রমুখ।
এলাকাবাসীর অভিযোগ, কালীগঞ্জ বাজারের কম্পিউটার ব্যবসায়ী রবিউল গত রোববার রাত সাড়ে ১০টার দিকে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এ সময় জরুরি বিভাগে কেউ ছিলেন না বলে অভিযোগ রবিউলের স্বজনদের। ঘণ্টা খানেক পর চিকিৎসক সুকান্ত সাহা এসে রোগী ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন তিনি। কিন্তু হাসপাতালের অ্যাম্বুলেন্সচালক আসাদুজ্জামানও ঈদের ছুটিতে থাকায় মাইক্রোবাস খুঁজতে বের হন রোগীর আত্মীয়স্বজন। একপর্যায়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন রবিউল।
রবিউলের স্ত্রী আফরোজা বেগম বলেন, রাতে রবিউলকে নিয়ে যখন জরুরি বিভাগে যান, তখন সেখানে একজন চিকিৎসকও ছিলেন না। পরে অনেক কষ্টে চিকিৎসক সুকান্তকে ডেকে আনা হয়।