চিকিৎসায় অবহেলায় মামলা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের মীরবক্সটুলা এলাকার বেসরকারি হাসপাতাল সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান, পরিচালক ও পাঁচ চিকিৎসকসহ আটজনের বিরুদ্ধে চিকিৎসায় অবহেলার অভিযোগে মামলা করেছেন সিলেটের টিভি ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সহসভাপতি বদরুর রহমান। গতকাল রোববার সিলেটের মহানগর হাকিম আদালতে (প্রথম) তিনি এ মামলা করেন। তাঁর ছেলের আঙুলের ক্ষতের চিকিৎসা করতে গিয়ে অবহেলা করায় আঙুল কেটে ফেলতে হয়েছে বলে অভিযোগ করেন তিনি। মামলার বাদীপক্ষের আইনজীবী শহীদুজ্জামান চৌধুরী জানান, আদালত অভিযোগ তদন্তের জন্য তিনজন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে কমিটি করে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।